কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নাসরিন সিদ্দিকী ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। দীর্ঘদিন রাজনৈতিক সহযাত্রার পাশাপাশি দাম্পত্য জীবনে কাদের সিদ্দিকীর একনিষ্ঠ সঙ্গী ছিলেন তিনি।
শনিবার, ৭ জুন রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নাসরিন সিদ্দিকীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে রোববার, ৮ জুন, জোহরের নামাজের পর টাঙ্গাইলের পিটিআই স্কুল মসজিদে। এরপর নিজ গ্রাম কালিহাতির ছাতীহাটিতে আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে তাকে সেখানেই দাফন করা হবে।











