spot_img
spot_img

নিবন্ধন পেতে ১৫ জুনের মধ্যে আবেদন করবে এনসিপি: সারজিস

চলতি মাসের ১৫ তারিখের মধ্যে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন প্রক্রিয়ার আবেদন সম্পন্ন করা হবে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সারজিস আলম বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের যে রেজিস্ট্রেশন প্রয়োজন তার আবেদন করার প্রক্রিয়াটি চলতি মাসের ১৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে পারব বলে আশা করছি। এ নিবন্ধন পেতে যে ১০০টি উপজেলা এবং প্রায় ২২টি জেলায় কমিটি প্রয়োজন হয় সেগুলো এনসিপির ইতোমধ্যে হয়ে গিয়েছে এবং অফিস নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, যথাসময়ে নিয়মানুযায়ী প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা আমাদের নিবন্ধন কার্যমক্রম সম্পন্ন করব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ