spot_img
spot_img

টিউলিপের সাক্ষাতের আবেদন নাকচ করে দিলেন প্রধান উপদেষ্টা

পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিলেও তাতে সাড়া মেলেনি।

ব্রিটেনে বাংলাদেশের কূটনৈতিক এবং ঢাকার উচ্চপদস্থ সূত্র থেকে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, টিউলিপের চিঠিকে আমলে নিচ্ছে না সরকার। ফলে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাচ্ছেন না তিনি।

উল্লেখ্য, সরকারি সফরে আজ সন্ধ্যায় ব্রিটেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ