spot_img
spot_img

এক সপ্তাহে প্রায় ১৪ লাখ টাকা অনুদান সংগ্রহ এনসিপির

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশ থেকে প্রায় ১৪ লাখ টাকা অনুদান সংগ্রহ করেছে। ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ নামক ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে এই অনুদান সংগ্রহ করা হয়।

গত ৪ জুন এনসিপির আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরদিন ৫ জুন আনুষ্ঠানিকভাবে চাঁদা গ্রহণ শুরু হয়। বুধবার পর্যন্ত তিন হাজার ২৬৫ জন দাতা ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা গণচাঁদা দিয়েছেন।

বুধবার (১১ জুন) ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ।

তিনি বলেন, ঈদের ছুটিতে ব্যাংকসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকলেও তিন হাজার ২৬৫ জন ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান দিয়েছেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা ক্রাউড ফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য যোগাযোগ করছেন। খুব শিগগিরই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনারাও আমাদের ওয়েবসাইটে কন্ট্রিবিউট করতে পারবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ