spot_img

ইরানের হামলায় জ্বলছে মোসাদের হেডকোয়ার্টার

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর (আমান) এবং মোসাদের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

আজ মঙ্গলবার (১৭ জুন) এই হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র আঘাতের পর জ্বলতে থাকা মোসাদের হেডকোয়ার্টারের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ।

হামলার কথা নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলো মোসাদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করেছে।

আইআরজিসি জানিয়েছে, অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও তারা ইসরাইলের হার্জেলিয়ার গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদরদপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন আগুন জ্বলছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড আরও বলছে, নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন ট্রু প্রমিজ-৩ এর অংশ। এই পাল্টা হামলার লক্ষ্য ইরানের শহর এবং অবকাঠামোতে ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দখলদারিত্বকে ‘সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত’ প্রদান করা।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, তেলআবিব মহানগর এলাকায় কমপক্ষে পাঁচটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে একটি হার্জলিয়ায় পড়েছে বলে জানা গেছে। এটি উপকূলীয় শহর যেখানে ইসরাইলি নিরাপত্তা ও গোয়েন্দা সদরদপ্তরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ