spot_img
spot_img

দূরাবস্থার সম্প্রচার রুখতে এবার আন্তর্জাতিক চ্যানেলগুলোর ক্রুদের আবাসস্থলে ইসরাইলের অভিযান

ইরানের হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফায় যে দূরাবস্থা সৃষ্টি হয়েছে, তার ও ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি সম্প্রচার রুখতে এবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও টিভি চ্যানেলগুলোর ক্রুদের আবাসস্থলে অভিযান চালিয়েছে অবৈধ রাষ্ট্রটির পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, সোমবার সন্ধ্যায় ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় তুরস্কের টিআরটি আরবি চ্যানেলসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও চ্যানেলের টিভি ক্রুর আবাসস্থলে অভিযান চালিয়েছে ইসরাইলী পুলিশ।

অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসবাদী জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভিরের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় অবৈধ রাষ্ট্রটির পুলিশ। পুলিশের বক্তব্যে, বেন গাভির পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিদেশি সংবাদমাধ্যমের সরাসরি সম্প্রচার বন্ধে ব্যবস্থা নিতে বলেছেন বলে উল্লেখ করা হয়। এক্ষেত্রে তিনি তাদের জিরো টলারেন্স নীতি অনুসরণেরও কঠোর নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়।

এছাড়াও দাবি করা হয় যে, তারা হাইফার একটি হোটেলে অভিযান চালানোর সময় নিষেধাজ্ঞা অমান্য করে শহরের বন্দরের দিকে তাক করে রাখা একটি ক্যামেরা একটি দেখতে পেয়েছেন।

আরো জানানো হয় যে, যেসব সাংবাদিকদের সরঞ্জাম জব্দ করা হয়েছে, তাদের জবানবন্দির জন্য তলব করা হয়েছে।

তুরস্কের টিআরটি আরবি এবং দুবাইভিত্তিক আল-ঘাদ টিভি নিশ্চিত করেছে যে, তাদের দলের আবাসস্থলে ইসরাইলী পুলিশ হানা দিয়েছে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সোমবার সকালে বেন-গভির ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে আহ্বান জানিয়ে বলেছিলেন যে, নিষেধাজ্ঞা অমান্য করে যেসব বিদেশি টিভি চ্যানেল রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরী হয়ে পড়েছে।

এই ঘটনা এমন সময়ে ঘটলো, যখন ১৫ জুন ভোরে হাইফায় ইসরাইলের একটি তেল শোধনাগারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কাতারের মালিকানাধীন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা সেই মুহূর্তটি সরাসরি সম্প্রচার করে, যা বিভিন্ন ইসরাইলী সংবাদমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ