spot_img
spot_img

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মাহমুদুর রহমানের ত্যাগ জাতির গর্ব: দেওনা পীর

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের গুরুতর অসুস্থ মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান চৌধুরী দেওনা পীর।

সোমবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রনায়ক, নির্ভীক সাংবাদিক ড. মাহমুদুর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যেভাবে আপোষহীন ভূমিকা রেখেছেন, জাতি তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট বিপ্লবের অন্যতম রূপকার ড. মাহমুদুর রহমান শুধু দেশের মাটিতে নয়, প্রবাসে থেকেও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মহিয়সী মা নিজেও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছেন।”

বিবৃতিতে দেওনার পীর মাহমুদুর রহমানের মায়ের রোগমুক্তি কামনায় তার পরিচালিত মাদরাসায় দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে জানান এবং দেশব্যাপী উলামা-মাশায়েখ ও মসজিদ-মাদরাসাগুলোতে দোয়ার অনুরোধ জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ