রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জুলাই শহীদরা জাতিকে মুক্তির পথ দেখিয়েছে: ধর্ম উপদেষ্টা

জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

জুলাই বিপ্লবের শহীদদেরকে স্মরণ করে ধর্ম উপদেষ্টা বলেন, এ বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন ও আহত হয়েছেন তারা এ জাতির সূর্যসন্তান। জাতিকে তারা অন্ধকার থেকে আলোর পথের দিশা দিয়েছেন। তাদেরকে জাতি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, আমার মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে বলেছি কে কোন দল করে সেটা বিবেচ্য বিষয় নয়। আমি দেখবো পেশাদারিত্ব। সব কার্যক্রম আইন ও বিধিবিধানের আলোকে নিষ্পত্তি করতে হবে। কোনভাবেই বিধিবিধানের বাইরে যাওয়া যাবে না।

উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ছাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখের, নিজামুদ্দীন, শাহরিয়ার, মুফতি আব্দুল ওয়াদুদ ও মুফতি মাহফুজ আনাম প্রমুখ।

পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার রূহের মাগফিরাত (আত্মার শান্তি) এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ