রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আমার দেশ সম্পাদকের মায়ের ইন্তেকালে ধর্ম উপদেষ্টার শোক

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন।

আজ রোববার (৬ জুলাই) এক শোকবার্তায় ধর্ম উপদেষ্টা বলেন, ‘পবিত্র আশুরার দিনে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করেছেন অধ্যাপিকা মাহমুদা বেগম। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন একজন মহান শিক্ষক, ন্যায়নিষ্ঠ আদর্শ মা ও ধর্মপ্রাণ সম্ভ্রান্ত মুসলিম নারী।

আল্লাহ এ মহিয়সী নারীকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সবাইকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ