রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঢাকায় জাতিসংঘের অফিস স্থাপনের প্রতিবাদে শুক্রবার হেফাজতের বিক্ষোভ

সম্প্রতি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের আঞ্চলিক অফিস স্থাপনের ঘোষণার প্রতিবাদে আগামী শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর দিলু রোড মাদরাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুফতী আজহারুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি সালাহ উদ্দীনের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা ফয়সাল আহমদ, মুফতী শরীফুল্লাহ, মাওলানা রাশেদ বিন নুর, মুফতী ইমরানুল বারী সিরাজী, মুফতী সুলতান আহমদ, মাওলানা শামসুদ্দীন বড়াইলী, মুফতী আল‌আমিন, মুফতী সানাউল্লাহ খান, মাওলানা আব্দুল্লাহ মাস‌উদ খান, মুফতী এহতেশামুল হক সাখী, মাওলানা জুবায়ের রশিদ, মাওলানা হাকীম আজহারুল ইসলাম নোমানী প্রমুখ।

এসময় নেতারা বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে এবং পশ্চিমা চাপ ও এজেন্ডা বাস্তবায়নে এধরনের অফিস প্রতিষ্ঠা জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সাংবিধানিক কাঠামোর পরিপন্থী। এটি দেশের আদালত, আইনশৃঙ্খলা বাহিনী ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনার অংশ।

নেতারা আরও বলেন, জাতিসংঘ মানবাধিকার সংস্থা একপেশে ও পক্ষপাতদুষ্ট আচরণের পরিচয় দিয়েছে বারবার। বিশেষ করে মুসলিম রাষ্ট্রসমূহে। সুতরাং বাংলাদেশে তাদের আঞ্চলিক কার্যালয় স্থাপন একটি গভীর ষড়যন্ত্রের সূচনা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ