শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সুনামগঞ্জ সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে দোয়ারাবাজার উপজেলার ১২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় বিএসএফ গুলি চালালে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দোয়ারাবাজার হাসপাতালে ভর্তি করলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, শফিকুল রাতের আঁধারে বিএসএফের গুলিতে নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক জাকারিয়া কাদির জানান, শুক্রবার রাত ১টা ২০ মিনিটের দিকে দোয়ারাবাজার সীমান্তের ভাঙাপাড়ায় বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে পরিবারের কাছে পৌঁছে দেন। পরিবারের সদস্যরা শফিকুলকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিএসএফের কাছে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

নিহত শফিকুল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ