ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগিতায় সোশিও-ইকোনমিক এইড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন (এসএআইএফ)-এর আয়োজনে “সাংবাদিকতায় ক্যারিয়ার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. ছানাউল্লাহ।
অতিথি ছিলেন আরবি বিভাগের চেয়ারম্যান ড. জুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার।
প্রধান আলোচক ছিলেন রয়টার্স প্রতিনিধি স্যাম জাহান। বিশেষ আলোচক হিসেবে অংশ নেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রায়হান ফিরোজ ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি আমজাদ হোসেন হৃদয়। উপস্থাপনা করেন এসএআইএফ-এর চেয়ারম্যান সাইফুদ্দিন বিন মোজাফফর।











