শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জুলাই শহীদদের স্মরণে দেশের সকল মসজিদে আজ বিশেষ দোয়া

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বাদ যোহর দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ যোহর বেলা দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ