দেশের শীর্ষ ইসলামী দলগুলোর নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় ইসলামপন্থীদের মধ্যে ঐক্য আলোচনা অব্যাহত রাখা, আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রক্রিয়াকে আরো গতিশীল করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন চার দলের শীর্ষ নেতারা। একইসঙ্গে ফ্যাসিবাদের বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের।
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।











