জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজও আমাদের দায়িত্ব শেষ হয়নি। শহীদদের আদর্শ ও ত্যাগকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলের সিনিয়র সহ সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
এতে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতী মাহবুবুল আলম কাসেমী, মুফতী নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা হুজাইফা ওমর, মুফতী হাসান আহমদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারী, ও কাউসার আহমাদ প্রমুখ।











