বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বায়তুল মোকাররমের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ দিল সরকার

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। শিগগিরই এর কার্য়ক্রম শুরু বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ধর্ম উপদেষ্ট বলেন, ‘মসজিদের মূল কাঠামো ঠিক রেখে ভেতরে নতুন আঙ্গিকে সাজানো হবে।’

তিনি আরও জানান, মসজিদ কমিটির স্বৈরাচারী বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে গেজেট প্রকাশ করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ