বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে প্রতিরক্ষা, শ্রমবাজার, বিদ্যুৎ, জ্বালানি, রোহিঙ্গা সংকট সমাধানসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সফরে মোট পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার প্রশাসনিক ভবন পারদানা পুত্রা, পুত্রজায়ায় বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছান। সফর শেষে বুধবার (১৩ আগস্ট) তার দেশে ফেরার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ