বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম: মুফতী আব্দুল মালেক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতী আবদুল মালেক বলেছেন, আমি বললে হয়তো আপনাদের কাছে তাজ্জব লাগতে পারে। ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটা ছাত্রদের ওপর জুলুম। কলেজ ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটি তাদের সঙ্গে অন্যায়।

শনিবার (২৩ আগস্ট) এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মুফতী আব্দুল মালেক বলেন, এই যে প্রত্যেক রাজনৈতিক দলের ছাত্র দল (সংগঠন) আছে। তারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের ব্যবহার করে। এটা ছাত্রদের উপর জুলুম। এমনকি ইসলামি দলগুলোও ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করছে। এটা অন্যায়। এটাও তাদের ওপর জুলুম।

এসময় তিনি তার বক্তব্যে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ সব মানুষের অধিকার, মর্যাদা ও সম্মান রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ