মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

যারা ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ডিসেম্বরে যারা নির্বাচন করার কথা বলেছে, তারা এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা নির্বাচন নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, তারা অনেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এটা স্পষ্ট যে তাদের ইচ্ছে ছিল আওয়ামী লীগকে ফিরিয়ে এনে নির্বাচন করানো। কিন্তু ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ থাকছে না। এজন্য তাদের মাথা নষ্ট হয়ে গেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ