মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জামায়াতের আমীরের সঙ্গে বৈঠক করলেন চীনের রাষ্ট্রদূত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমীরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং।

সাক্ষাৎকালে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সাক্ষাৎ আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উভয় পক্ষ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ