রবিবার | ১৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বর্তমানে ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর: ড. ইউনূস

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের কথিত অভিযোগ নাকচ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর কোনো ‘বিদ্বেষমূলক সহিংসতা’ নেই। বরং ভারতের কিছু গণমাধ্যম ও মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা খবর ছড়াচ্ছে।

অধ্যাপক ইউনূস বলেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হয়ে দাঁড়িয়েছে ভুয়া খবর ছড়ানো।

তিনি আরো জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত রাখতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ