রবিবার | ১৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জাগামী সুমুদ নৌ-বহরে ইসরাইলের হামলা; কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

গাজ্জার অবরোধ ভাঙার চেষ্টা করা ৪২টি নৌযানের (সুমুদ ফ্লোটিলা) মধ্যে ৪১টিই আটক করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। আন্তর্জাতিক জলসীমায় গাজ্জার উদ্দেশ্যে যাত্রারত মানবিক সহায়তা বহনকারী নৌযান আটক করার এ ঘটনায় ইসরািইলের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

আজ শুক্রবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।

বাংলাদেশ সরকার বলেছে, মানবিক সহায়তা বহনকারী এ নৌবহরকে ইসরাইলি দখলদার বাহিনী কর্তৃক আটক করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার নগ্ন দৃষ্টান্ত।

সরকার অবিলম্বে আটক মানবিক সহায়তাকারী ও কর্মীদের নিঃশর্ত মুক্তি, তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ ইসরাইলকে গাজ্জা ও পশ্চিম তীরের অবৈধ দখলদারত্বের অবসান, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং গাজ্জার ওপর গণহত্যামূলক যুদ্ধ ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের সঙ্গে বৈশ্বিক সংহতির প্রতীক। অথচ ইসরাইল এখনো গাজ্জার বেসামরিক জনগণকে জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।

বাংলাদেশ সরকার ও জনগণ এ কঠিন সময়ে ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ