রবিবার | ১৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আজ ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি।

আজ সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আসবেন তিনি।

বেরিস একিনচি দুদেশের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) নেতৃত্ব দেবেন।

আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) এই বৈঠকের আয়োজন করা হবে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তৃতীয় এফওসি হয়েছিল ২০১৯ সালে।

এফওসিতে অংশ নেওয়ার পাশাপাশি বেরিস একিনচির সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খানের সঙ্গে। এ ছাড়া তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানি‌য়ে‌ছেন, পাঁচ বছর পর দুই দে‌শের স‌চিবরা বৈঠ‌কে বসছেন। পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে বাংলাদেশ ও তুরস্কের সম্প‌র্কের সাম‌গ্রিক বিষ‌য়ে আলোচনা হ‌বে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ