শনিবার | ১৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শপথ নিলেন চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল ও হোস্টেল সংসদে নির্বাচিত ২৩৫ জন শপথ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে তাঁদের শপথ পড়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহইয়া আখতার। আর হল সংসদে নির্বাচিতদের স্ব স্ব হলের প্রভোস্টরা শপথবাক্য পাঠ করান।

এ সময়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন, নির্বাচন কমিশনের সদস্যরা এবং চাকসুর সাবেক জিএস মাহমুদুর রহমান মান্না উপস্থিত ছিলেন।

প্রায় ৩৫ বছর পর গত ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। চাকসুর ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা।

চাকসুতে নির্বাচিতরা হলেন-
ভিপি পদে ইব্রাহিম হোসেন (ইব্রাহিম রনি),
জিএস পদে সাঈদ বিন হাবিব,
এজিএস আইয়ুবুর রহমান (তৌফিক),
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন,
সহ–খেলাধুলা সম্পাদক তামান্না মাহবুব প্রীতি,
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর),
সহ–সাহিত্য সম্পাদক জিহাদ হোসাইন (জিহাদ আহনাফ),
দফতর সম্পাদক আবদুল্লাহ আল নোমান,
সহ–দফতর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত,
ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার (দ্বীপা),
সহ–ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা,
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. মাহবুবুর রহমান,
গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আঞ্জুম শোভন,
সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান,
স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান,
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মো. মোনায়েম শরীফ,
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান,
যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঁইয়া,
সহ–যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান,
আইন ও মানবাধিকার সম্পাদক মো. ফজলে রাব্বি তৌহিদ,
পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাস, সালমান ফারসী ও মো. সোহানুর রহমান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ