spot_img
spot_img

তৃতীয় শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন; অভিযুক্ত পিন্টু দাস গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের ঘটনায় পিন্টু দাস নামে এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) রাতে স্থানীয়দের সহযোগিতায় তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে সোমবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ১ নভেম্বর শনিবার বিকালে বিষ্ণুপুর গ্রামে ছোট ফেনী নদীর তীরে ওই শিশু শিক্ষার্থী খেলতে যায়। সেখান থেকে কৌশলে তাকে তুলে নিয়ে পিন্টু পাশবিক নির্যাতন চালায়।

সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পিন্টু দাস (৪৫) উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ক্ষুদিরাম জলদাসের ছেলে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ