রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ফ্যাসিবাদীদের রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: বিএনপি নেতা দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন ও খুনি হাসিনার বিচার যত এগিয়ে আসছে ফ্যাসিবাদের অপতৎপরতা তত বৃদ্ধি পাচ্ছে। তাই ফ্যাসিবাদীদের অপতৎপরতা রুখে দিতে ফ্যাসিবাদ রিবোধী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পলাতক স্বৈরাচার হাসিনার সহযোগীরা গত কয়েক দিনে খোদ রাজধানীতে যেভাবে আগুন-সন্ত্রাস চালিয়েছে, ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য এটা একটা সতর্কবার্তা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনোকুড়া ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক সকল শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসীবাদী দলের প্রধান ও তাদের নেতারা প্রতিবেশি দেশে বসে থেকে বুঝতে পেরেছে তাদের সকল অপকর্মের বিচার দ্রুত আদালতের মাধ্যমে হয়ে যাবে। তারা অপকর্মের শাস্তি পাবে। নির্বাচনও তারা আর ঠেকাতে পারবে না। তাই প্রতিবেশী দেশে বসে তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ