রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জনগণ অস্থিরতার মধ্যে বসবাস করছে: ফখরুল

বর্তমানে দেশের জনগণ অস্থিরতার মধ্যে বসবাস করছে। এমন সংকটময় সময়ে যারা পথ দেখাতে পারতেন তাদের মধ্যে মওদুদ আহমদ অন্যতম। তাই এই মূহুর্তে ব্যারিস্টার মওদুদকে প্রয়োজন ছিল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ নিষ্ঠার সঙ্গে ইতিহাস চর্চা করতেন। তার রাজনীতি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ইতিহাস লেখার ক্ষেত্রে তিনি নির্মোহ ছিলেন। তিনি ফ্যাসিস্ট হাসিনার বিদায় দেখে যেতে পারেননি। এটি দুঃখজনক।

ফখরুল আরো বলেন, মওদুদ আহমদ আপাদমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করেছেন। এ সময় তরুণদের জন্য মওদুদ আহমদের লেখনী গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ