রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জামায়াত ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছুই করেনি: ফখরুল

জামায়াত গত ১০ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশন যে পিআরের কথা বলেছেন তা বুঝে না দেশের জনগণ। এতদিন পিআরের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত।

তিনি বলেন, দেশে গণতন্ত্র থাকলে সবার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। ছাত্র-জনতা যে পরিবর্তন এনে দিয়েছে এ সুযোগ কাজে লাগাতে চাই।

ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়ার কথা ইসলাম সমর্থন করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ