বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান তিনি।

এর আগে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মওলানা মুহাম্মাদ মামুনুল হক। তার ঠিক আগে হাসপাতালে এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। চিকিৎসকদের মতে, তার অবস্থার এখনও উন্নত চিকিৎসা প্রয়োজন এবং তিনি সংকটাপন্ন পর্যায়ে আছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ