spot_img

লেবাননে আবারও দফায় দফায় ইসরাইলের বিমান হামলা

যুদ্ধবিরতি লঙন করে দক্ষিণ লেবাননে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, জেজিন, জাহরানি, আল-আইচিয়েহ, আল-জারারিয়েহ, আনসার ও জাবাল আল-রাফির পাহাড়ি অঞ্চলসহ বিভিন্ন স্থানে হামলা হয়েছে।

বৈরুত থেকে আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর জানান, ইসরাইল প্রায় প্রতিদিন লেবাননে আক্রমণ চালাচ্ছে, তাই এই যুদ্ধবিরতি কার্যত একতরফা যুদ্ধবিরতিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক হামলাগুলো ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে পাহাড় ও উপত্যকায় পরিচালিত হয়েছে বলেও জানান তিনি।

জাতিসংঘ এ ধারাবাহিক বোমাবর্ষণের তীব্র সমালোচনা করেছে। তাদের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে ১২৭ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে শিশু রয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে, এসব হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ