সোমবার | ৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

হাদিকে সিঙ্গাপুরে নেয়া হবে আজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ (সোমবার) একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হবে।

গতকাল রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এদিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় পরদিন দুপুরে হাদিকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আব্দুল্লাহ আল জাবের বলেন, সোমবারের মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীকে গ্রেফতার না করা হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে। একই দিন বিকেলে জাতীয় শহিদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলনে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ