ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
সোমবার (১৫ ডিসেম্বর) মোবাইল ফোনে এই হুমকি দেওয়া হয় বলেন জানান তিনি।
চমক বলেন, সকাল থেকে তার অনেক নাম্বার থেকে কল আসছে। এ কারণে তিনি মোবাইল বন্ধ করে রাখতে বাধ্য হয়েছেন। তার ধারণা এবং অনেক শুভাকাঙ্ক্ষী তাকে বলেছে, তার জীবনের ওপর হুমকি দিয়েছে।
এর আগে গত শুক্রবার শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে চমক লিখেছিলেন, হাদি হয়ত ফিরবে, আরো জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা। এ স্ট্যাটাস দেওয়ার পর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।











