সোমবার | ৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ শীর্ষক ব্যানারে বিক্ষোভ কর্মসূচি করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

বিক্ষোভ কর্মসূচির শুরুতে স্লোগান দিতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। ‘আমি কে তুমি কে, হাদি, হাদি,’ ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকনা এই বাংলায় হবে না,’ ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’- ইত্যাদি স্লোগান দেন তারা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ