spot_img
spot_img

হাদিকে খুন করার জন্যই ফয়সালকে জামিনে বের করা হয় : ডাকসু নেত্রী জুমা

শরীফ ওসমান বিন হাদিকে খুন করার জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিলো বলে দাবি করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

শনিবার (৩ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে জুমা এ দাবি করেন।

তিনি বলেন, ফয়সালকে জামিনে বের করা হয়েছিলো এই খুনের জন্যই। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিলো? কোন জজ এই রায় দিয়েছিলো? সে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিলো?

জুমা বলেন, কবির নামে যাকে গ্রেফতার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম এটেম্ট নেয় সেদিন ফয়সালের সাথে ছিলো। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে?

ডাকসু নেত্রী আরও বলেন, এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ