পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় সাবেক স্বৈরশাসক হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ২২ জনের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মো. হাফিজুর রহমান জানান, দুদকের করা এ দুটি মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারিত রয়েছে।
তিনি আরও জানান, শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দুটি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের দায়ের করা এ দুটি মামলার রায় ঘোষণা করা হবে।
এর আগে ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর রায়ের তারিখ ঘোষণা করা হয়।
অন্যদিকে রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয় ১৮ জানুয়ারি। এরপর রায়ের তারিখ ঘোষণা করা হয়।











