বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

১০৮ আফগান বন্দিকে মুক্তি দিয়েছে আরব আমিরাত

আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে দেশটি প্রায় ১০৮ জন আফগান বন্দিকে মুক্তি দিয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুিয়ারি) এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মুক্তিপ্রাপ্তদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে আফগানিস্তানে ফিরে এসেছেন। বাকি বন্দিদের প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিকট ভবিষ্যতে দেশে ফেরত পাঠানো হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই সহযোগিতা ও মানবিক উদ্যোগের জন্য সংযুক্ত আরব আমিরাতের সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে, বিদেশে অবস্থানরত আফগান বন্দিদের বিষয়ে অনুসরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ