শুক্রবার | ৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

হামাসের বিলাল আবু আ’সীকে হত্যার দাবী করছে ইসরাইল

ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গুরুত্বপূর্ণ যোদ্ধা বিলাল আবু আ’সীকে হত্যার দাবী করছে গাজ্জায় গণহত্যা জারি রাখা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (৪ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হামাসের গুরুত্বপূর্ণ এক যোদ্ধাকে হত্যার দাবী করে বিবৃতি দিয়েছে ইসরাইল।

বিবৃতিতে জানানো হয়, তাদের সেনারা দক্ষিণ গাজ্জায় হামাসের এক গুরুত্বপূর্ণ যোদ্ধা বিলাল আবু আ’সীকে হত্যা করেছে । উত্তর গাজ্জায় ইসরাইলী সেনাদের হতাহত করার প্রতিক্রিয়ায় এক অভিযানে তাকে হত্যা করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া অবৈধ রাষ্ট্রটির সেনাবাহিনী হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্যও দায়ী করে। নিজেদের দাবীর ব্যাপারে ইসরাইলী সেনাবাহিনী সচেতন রয়েছে দাবী করে বলা হয়, “তাদের (হামাসের) হামলায় একজন মেডিকেল কর্মী সহ বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন।

উল্লেখ্য, আমেরিকার প্রত্যক্ষ মদদে অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল, যাদের অধিকাংশই নারী ও শিশু।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ