শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তান সম্পূর্ণ নিরাপদ: জাবিহুল্লাহ ‍মুজাহিদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান সম্পূর্ণ নিরাপদ, এখানে কোনো বিদেশি বা অভ্যন্তরীণ চরমপন্থী গোষ্ঠী নেই। আইসিসের হুমকি আফগানিস্তান থেকে নির্মূল হয়েছে এবং এই গোষ্ঠী প্রতিবেশী অঞ্চলে চলে গেছে।

হুরিয়াত রেডিও এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাওলানা মুজাহিদ বলেন, আফগানিস্তান যখন জাতিসংঘের বৈঠকে অনুপস্থিত থাকে, তখন আসল আফগান দৃষ্টিকোণ এবং সত্য সঠিকভাবে উপস্থাপন হয় না। এই শূন্যস্থানকে কিছু দেশ ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, যা অযথা উদ্বেগ সৃষ্টি করে।

যদিও কোনো দেশ সরাসরি উল্লেখ করা হয়নি, আফগানিস্তান ও ভারত বিশ্ব সম্প্রদায়ের কাছে ধারাবাহিকভাবে তাদের উদ্বেগ জানিয়েছে, বিশেষ করে পাকিস্তানে আইসিসের ঘাঁটিগুলো নিয়ে।

মুহাজিদ আশ্বস্ত করেছেন, আফগান ভূখণ্ডকে কোনো সংস্থার বিরুদ্ধে ব্যবহার করা হবে না এবং সবাইকে এই প্রসঙ্গে উদ্বিগ্ন না হতে আহ্বান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ