ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালেদ মিশাল বলেছেন, অধিকৃত এলাকায় হামাস বাহিনীকে নিরস্ত্রীকরণ করার চেষ্টা ফিলিস্তিনীদের দুর্বল ও সহজ শিকার বানানোর চেষ্টার অংশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) দোহা ফোরামে তিনি এ কথা বলেন।
খালেদ মিশাল বলেন, হামাস বাহিনীকে নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা শুরু করার আগে মানবিক সাহায্য, পুনর্গঠন এবং সংঘাত পুনরায় সংঘটিত না হওয়ার নিশ্চয়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, হামাসকে নিরস্ত্রীকরণ করা ফিলিস্তিন জনগণের জন্য ক্ষতিকর হবে।
মিশাল জোর দিয়ে বলেন, অস্ত্র সংগ্রহ করা হলে তা নিরাপদ নীতি অনুযায়ী করা উচিত, ইসরাইলের কাছে আত্মসমর্পণ হিসেবে নয়।
তিনি উল্লেখ করেন, বিভিন্ন পক্ষের সঙ্গে সহযোগিতায় এমন একটি কাঠামো তৈরি করা হচ্ছে যা অস্ত্রের সুরক্ষা নিশ্চিত করবে।
সূত্র: হুরিয়াত রেডিও











