বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শিগগিরই আফগানিস্তানকে স্বীকৃতি দেবে ইরান

আফগানস্তানে ইরানি দূতাবাসের ভারপ্রাপ্ত প্রতিনিধি আলিরেজা বেকদালি বলেছেন, ইমারাতে ইসলামিয়াকে স্বীকৃতি দিতে ইরানের কোনো বাধা নেই এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আলিরেজা বেকদালি বলেন, আফগানিস্তানের সঙ্গে ইরানের বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। এসব সম্পর্ককে স্বীকৃতি দেওয়া ও বজায় রাখার বিষয়ে ইরান সক্রিয় রয়েছে।

তিনি বলেন, নিকট ভবিষ্যতে ইমারাতে ইসলামিয়াকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে।

বেকদালি আরও বলেন, কিছু বহিরাগত পক্ষ আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মেনে নিতে সমস্যায় পড়তে পারে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের চ্যালেঞ্জ এড়ানো সম্ভব হবে।

এ ছাড়া তিনি জানান, আফগানিস্তান ও ইরানের মধ্যকার সীমান্তসংক্রান্ত বিরোধ এবং অন্যান্য সমস্যার বড় একটি অংশ ইতোমধ্যেই সমাধান করা হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ