বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নির্বাচনে নিজ নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন জামায়াতের শীর্ষ নেতারা

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন।

এছাড়া দলের নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে। অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকাল ৮টার দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নং পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম ঢাকার খিলগাঁও গোড়ানে আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করবেন।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের আঙ্গারিয়াপাড়া প্রাইমারি স্কুল কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ