বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে কলাপাড়া পৌরশহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ব্যাগভর্তি টাকাসহ কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করে।

কোস্টগার্ড সদস্যরা ব্যাগভর্তি টাকাসহ রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে আটক করেন। ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বিএনপি নেতা বলে দাবি করা হয়।
তবে কাজল মৃধার ফেসবুক আইডিতে তিনি নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে উপস্থাপন করেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তিনি বিষয়টি জেনেছেন, তবে এখন পর্যন্ত তাকে থানায় হস্তান্তর করা হয়নি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ