শনিবার | ১৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানের ওপর চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞার নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে: মুজাহিদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞার নীতি ইতোমধ্যেই ব্যর্থ প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, নিষেধাজ্ঞা নবায়ন এবং পর্যবেক্ষক দলগুলোর কার্যক্রম অব্যাহত রাখা একটি পুনরাবৃত্ত ও ব্যর্থ অভিজ্ঞতা, যা কোনোভাবেই বিদ্যমান সমস্যার সমাধান করতে পারে

আফগানিস্তানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী দলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

মাওলানা মুজাহিদ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলো এ ধরনের ব্যর্থ পদক্ষেপের পুনরাবৃত্তি থেকে বিরত থাকা উচিত এবং আফগানিস্তান সংক্রান্ত তাদের নীতিমালা পুনর্বিবেচনা করা উচিত।

চীন ও রাশিয়ার অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, আফগানিস্তান বর্তমানে অগ্রগতির একটি পর্যায়ে রয়েছে; দেশের প্রয়োজন সহযোগিতা, নিষেধাজ্ঞা নয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক সংস্থাগুলো সম্প্রতি আফগানিস্তান সংক্রান্ত তদারকি কার্যক্রমের মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে; সেই সিদ্ধান্তের পরপরই আফগান মুখপাত্রের কাছ থেকে এই বক্তব্য আসে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ