মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

টি-শার্ট গায়ে গাজ্জার সাংবাদিকদের সমর্থন বিশ্বখ্যাত বাস্কেটবল তারকার

‘প্রেস’ লেখা টি-শার্ট গায়ে গাজ্জার সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানালেন বিশ্বখ্যাত বাস্কেটবল তারকা কাইরি আরভিং।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘প্রেস’ লেখা টি-শার্ট গায়ে গাজ্জার সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানালেন বিশ্বখ্যাত মার্কিন বাস্কেটবল তারকা কাইরি আরভিং।

বিশ্বের সবচেয়ে দামী ও তুমুল জনপ্রিয় বাস্কেটবল লীগ এনবিএর অল-স্টার গেমে তিনি এই টি-শার্ট পড়ে হাজির হোন, যার রঙ ও ডিজাইন সাংবাদিকদের ভেস্টের ন্যায় গাড় নীল। বুক ও পিঠের মাঝ বরাবর সাদা অংশে প্রেস (Press) লেখা।

এই প্রসঙ্গে তিনি বলেন, “এটি গাজ্জায় আমাদের প্রিয় সাংবাদিকদের প্রতি উৎসর্গ, যারা বিশ্বকে সত্য দেখাচ্ছেন।”

উল্লেখ্য, পিপলস ডিসপ্যাচের প্রতিবেদন অনুসারে ৭ অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত সর্বমোট ২৬৩ জন সাংবাদিককে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ