spot_img
spot_img

নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ধর্মীয় দায়িত্ব: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “নিপীড়িত, এতিম, অসহায় ও অভাবগ্রস্তদের সাহায্য করা এবং যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তাদের পাশে থাকা আমাদের ধর্মের নির্দেশ।”

বুধবার (১৯ আগস্ট) বিশ্ব মানবিক দিবস উপলক্ষে তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, “যেখানেই কোনো অভাবগ্রস্ত মানুষ থাকবে, তুরস্ক সেখানে তার মমতার হাত বাড়িয়ে দিতে থাকবে। বিশেষ করে গাজ্জাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের অভাবগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াব এবং নিপীড়িত ও ক্ষতিগ্রস্তদের জন্য আশার উৎস হয়ে থাকব।”

তিনি বলেন, মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে তুরস্ক বিশ্বের অগ্রগণ্য দেশগুলোর একটি। মানবিক সহায়তার ক্ষেত্রে তুরস্কের দৃষ্টিভঙ্গির ভিত্তি দেশটির ইতিহাস ও দীর্ঘদিনের সভ্যতাগত মূল্যবোধ।

এরদোগান বলেন, “আজ বিশ্ব মানবিক দিবস। আমাদের ইতিহাস ও প্রাচীন সভ্যতার মূল্যবোধ থেকে শক্তি নিয়ে আমরা রাজনীতির ঊর্ধ্বে থাকা এই বিষয়ে সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছি। একই সঙ্গে জাতীয় আয়ের অনুপাতে বিশ্বে সবচেয়ে বেশি মানবিক সহায়তা প্রদানকারী দেশ হিসেবেও আমরা আমাদের অবস্থান ধরে রেখেছি।”

তিনি বলেন, ৩০ কোটিরও বেশি মানুষ মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত এবং চরম দুর্দশার মধ্যে বেঁচে থাকার সংগ্রাম করছেন। এই বাস্তবতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য দায়িত্ব গ্রহণের আহ্বান হিসেবে বিবেচিত হওয়া উচিত।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ