মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যাবেন বিচারপতিরা, কোর্ট চলবে সোয়া ১টা পর্যন্ত

প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এ কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিবর্গের শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণের নিমিত্ত উভয় বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ