ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। শপথ শেষে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই সম্ভাব্য মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়।
জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে যেতে পারে।
যদিও এর আগে দিনভর রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী অর্থ মন্ত্রণালয়েই তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে।











