বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি : পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দাবি করেছেন, তিনি নিজের ইচ্ছায় মন্ত্রী হননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের (নির্বাচনী কারচুপি) অভিযোগ যারা করছে, তারা আবার ভোট গণনা করুক।”

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খলিলুর রহমান।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি), ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে বিএনপি। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি), ২০২৬ সালে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেন। এতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি টেকনোক্র্যাট কোটায় এ দায়িত্ব পেয়েছেন।

খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা থাকার সময় তাঁর পদত্যাগ দাবি করেছিল বিএনপি। এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, “বিএনপি আগে পদত্যাগ চাইলেও এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে।”

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ