ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ আসনের বাসিন্দাদের যেকোনো অভিযোগ কিংবা সমস্যা জানতে একটি ওয়েবসাইট চালু করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় তিনি এ কথা জানান।
ওই ওয়েবসাইটে সরাসরি তাকে সমস্যার কথা জানানোর আহ্বান জানিয়ে পোস্টে মির্জা ফখরুল লিখেন, ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইট-এর মাধ্যমে জানান।
৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা ইতোমধ্যে অনেক মেসেজ পেয়েছি জানিয়ে ঠাকুরগাঁও-১ আসনের এমপি বলেন, আমার টিম মেসেজ কম্পাইল করছে। শীঘ্রই রেস্পন্ড করবো।











