শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

অভিযান চালিয়ে প্রায় ৪ টন মাদক ধ্বংস করল আফগান সরকার

দুই দশকের মার্কিন দখলের সময় বিশ্বে আফিমের সবচেয়ে বড় উৎপাদক ছিল আফগানিস্তান। ক্ষমতায় ফিরে ইমারাতে ইসলামিয়া সব ধরনের মাদক চাষ, উৎপাদন ও কেনাবেচার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এই প্রসঙ্গে তাদের প্রচেষ্টার সাফল্য স্বীকার করেছে জাতিসংঘ; সংস্থাটি বলেছে যে আফগান ভূমিতে মাদক চাষ প্রায় ৯৫ শতাংশ কমে গেছে।

এই ধারাবাহিক অভিযান হিসেবে উরুজগান প্রদেশের পুলিশ ৩ হাজার ৮৪৫ কিলোগ্রাম বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করেছে।

পুলিশের মুখপাত্র জানান, ধ্বংস কর্মসূচি প্রাদেশিক কেন্দ্র তারিনকোট ও গিজাব, চোরাহ এবং দেহরাউদ জেলায় পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, এই পরিমাণ মাদক গত এক মাসে মাদকবিরোধী দপ্তরের অভিযানে কারখানা এবং মাদক উৎপাদন ও সংরক্ষণের আস্তানাগুলো থেকে জব্দ করা হয়।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ